আশুলিয়ায় জামগড়ায় যুবককে কুপিয়ে জখম; থানায় অভিযোগ প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশুলিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী, সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে এক যুবকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি রাতে জামগড়া এলাকায় তিতাস নামের এক যুবকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এই হামলায় সরাসরি জড়িত হিসেবে রনি ভূঁইয়া, শুটার বাপ্পি, ডিএক্স আলামিন, কামরুল, তৈয়ব, কালাবাবু, এয়ার হোসেন, ছোট রকি, মেজো রকি, ইয়াছিন মোল্লা, জীবন, মমিন ও উজ্জ্বলসহ আরও কয়েকজন অংশ নেয়। তারা সবাই সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগে বলা হয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জামগড়া ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন এবং হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। Download News PhotoCard (1080×1080) SHARES সারা বাংলা বিষয়: