সাভারে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক ড্রেন নির্মাণে বাধা: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভারে ব্যক্তিমালিকানাধীন জমির উপর জোরপূর্বক ড্রেনলাইন নির্মাণে বাধা দেয়ায় মোঃ স্বপন আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ওই ব্যবসায়ীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। উক্ত বিষয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ছোট ভাই মোঃ রতন আলী। এর আগে বুধবার বিকেলে সাভারের দক্ষিন কলমা এলাকার উইন্টার গার্মেন্টসের সামনে ওই ব্যবসায়ীকে এলোপাথারিভাবে মারধর করা হয়। মারধরের ঘটনায় অভিযুক্তরা হলো- সাভারের দক্ষিন কলমা এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন (৪২), আব্দুর রশিদের ছেলে ফারুক (৩৩), আরিফ মেম্বরের ড্রাইভার শামীম (৩০), নঈমুদ্দিনের ছেলে লিটন (৪০), ইয়াকুবের ছেলে পিয়ার আলীসহ (৫৫) অজ্ঞানামা ৪/৫জন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, মারধরের শিকার ভুক্তভোগী ব্যবসায়ী সাভারের দক্ষিন কলমা এলাকায় পিতার ক্রয় সুত্রে ৫ শতাংশ জমিতে ভোগদখলে আছেন। হামলাকারীরা দীর্ঘদিন ধরে ওই জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে আসছিলো। একপর্যায়ে বুধবার দুপুরে ওই জমির উপর দিয়ে জোরপূর্বক ড্রেনলাইন খনন করতে গেলে ব্যবসায়ী স্বপন আলী তাদেরকে বাঁধা প্রদান করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে লোহার রড, শাবল, হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে এলোপাথারীভাবে স্বপন আলীকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ব্যবসায়ীর অভিযোগ, “আমি শুধু বলেছিলাম এটা আমার জমি, দয়া করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করুন। কিন্তু তারা আমার কথায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।” আহতের ছোটভাই ও লিখিত অভিযোগের বাদি মোঃ রতন আলী জানান, আরিফ মেম্বার খুবই খারাপ প্রকৃতির লোক। সে দীর্ঘদিন ধরে আমাদের জমিটি দখলের পায়তারা করে আসছে। আগে মেম্বার থাকাকালীন সে জমি দখলে ব্যার্থ হয়ে এবার ৫ আগষ্টের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আবারও জমি দখলে মরিয়া হয়ে উঠেছে। আমরা হামলাকারী আরিফ মেম্বার এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। তবে মারধরের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরিফ হোসেন বলেন, দক্ষিন কলমা এলাকায় দীর্ঘদিন ধরে কিছু বাড়ির পানি নামার কোন ব্যবস্থা ছিলোনা। এজন্য ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি সরকারী রাস্তার পাশ দিয়ে একটি ড্রেন করতে গেলে ব্যবসায়ী স্বপন আলী বাঁধা প্রদান করে এবং আমাকে গালিগালাজ করলে আমি চলে আসি। বিষয়টি জানতে পেরে আমার চাচাতো ভাই ফারুক এগিয়ে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করলে সে দুইটি থাপর দেয়। কিন্তু কেউ স্বপন আলীকে মারধর করেনি। আমি বিষয়টি শুনার পর হাসপাতালে গিয়ে স্বপন আলীকে দেখে এসেছি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়ল মিঞা বলেন, লিখিত অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। Download News PhotoCard (1080×1080) SHARES সারা বাংলা বিষয়: