সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন স্মার্ট ক্যাপিটাল পিএলসির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জিসান প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে prestigious ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (South Asian Excellence Award 2026) অর্জন করেছেন স্মার্ট ক্যাপিটাল পিএলসির (Smart Capital PLC) চেয়ারম্যান এবং ‘দৈনিক আলোকিত দেশ’ পত্রিকার প্রকাশক মোস্তাফিজুর রহমান জিসান। শুক্রবার (২১ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল থামেল পার্কের মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। South Asian Social Cultural Forum এবং Dynamic Destination Foundation, Nepal-এর যৌথ উদ্যোগে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্কভুক্ত আটটি দেশের ব্যবসা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের মধ্য থেকে মনোনীতদের এ বছর এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কার প্রদানকালে আন্তর্জাতিক এই অনুষ্ঠানে স্মার্ট ক্যাপিটাল পিএলসির পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জিসান। এই গৌরবময় মুহূর্তে তাঁর সাথে উপস্থিত ছিলেন স্মার্ট ক্যাপিটাল পিএলসির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাজিদুল আনোয়ার। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে স্মার্ট ক্যাপিটাল পিএলসির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জিসান বলেন, “ব্যবসা ও সমাজসেবার ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত আনন্দ ও গর্বের। একজন ব্যবসায়ী হিসেবে আমি সবসময় চেষ্টা করি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।” ! আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়মের তথ্য জানাতে ক্লিক করুন তথ্য জানান ➜ তিনি এই সাফল্য উৎসর্গ করে আরও বলেন, “আমার এই পথচলায় সহকর্মী, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল। তাই এই গৌরব শুধু আমার একক অর্জন নয়; এটি আমার পুরো প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের আনন্দের অংশ।” দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক মঞ্চে স্মার্ট ক্যাপিটাল পিএলসির এই অর্জন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা, সুদৃঢ় নেতৃত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনারই এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। Download Photo Card SHARES আন্তর্জাতিক বিষয়: