সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ফিটিং চক্রের কয়েকজন সদস্যকে স্থানীয় জনতা আটক করে থানায় খবর দিলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ঘটনাস্থলে পুলিশ না যাওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত একটি ভিডিও সংবাদকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, শনিবার (২৭ জুন) অনলাইন নিউজ পোর্টাল আজকের প্রতিদিন-এ ভুক্তভোগীদের বক্তব্যসহ একটি ভিডিও সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও ফিটিং বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। গত মঙ্গলবার (২৩ জুন) আনুমানিক রাত ৭টার সময়ে স্থানীয়রা কয়েকজনকে আটক করে আশুলিয়া থানায় খবর দিলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেন। এ সংবাদ প্রকাশের পর দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি ও আজকের প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খোকন হাওলাদারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রদলের নেতা মোস্তফা আল হোসাইন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ! আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়মের তথ্য জানাতে ক্লিক করুন তথ্য জানান ➜ এদিকে, সাংবাদিক খোকন হাওলাদার জানিয়েছেন, সংবাদ প্রকাশের কারণে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল। Download Photo Card SHARES সারা বাংলা বিষয়: