আশুলিয়ায় যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬ নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য, অস্থিতিশীলতা ও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকার আশুলিয়ায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে আশুলিয়ার গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শত শত মোটরসাইকেল নিয়ে এই শোডাউন বের করা হয়। মিছিল চলাকালে মহাসড়কের বিভিন্ন এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। এতে আশুলিয়া থানা যুবদল নেতা টিপু সুলতান এবং আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আহম্মেদ লিটনের সার্বিক নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ! আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়মের তথ্য জানাতে ক্লিক করুন তথ্য জানান ➜ এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদল নেতা কামাল হোসেন, প্রভাত মাহমুদ জামান ও নূর আলমসহ আশুলিয়া থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে বা দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালানো হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাভাবিক জীবনযাত্রা এবং দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে দলের প্রতিটি নেতাকর্মীকে সর্বদা সতর্ক, ঐক্যবদ্ধ ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ। Download Photo Card SHARES সারা বাংলা বিষয়: