পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সেজুতি হোসাইন প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬ ত্যাগ, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান; দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি । নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক সংগঠক ও মানবাধিকার কর্মী সেজুতি হোসাইন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিক। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় এই ঈদ।” তিনি আরও বলেন, “দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেটাই প্রত্যাশা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ধনী-গরিব সকলের মাঝে।” এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করেন। Download News PhotoCard (1080×1080) SHARES সারা বাংলা বিষয়: