পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মশিউর রহমান

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

সাব্বির আহম্মেদ :  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দি ল্যাব এইড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ মশিউর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি।

মোঃ মশিউর রহমান দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান – ঈদ মোবারক।