চট্টগ্রামকন্যা তুলতুল লেখালেখি দিয়ে দেশ – বিদেশে আলো ছড়াচ্ছেন প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫ লেখালেখি করে আলো ছড়াচ্ছেন দেশ- বিদেশে বীর চট্টলার কৃতি সন্তান মিষ্টি মেয়ে জনপ্রিয় তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। তিনি এখন বর্তমান সময়ে আলোকিত নাম। তিনি একাধারে একজন লেখক. কবি. উপন্যাসিক.গল্পকার. শিশুসাহিত্যিক.নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক. খবর পাঠিকা. সাংবাদিক ও দাবা খেলোয়াড়।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই । যেমন. কালের কন্ঠ. প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক খোল কাগজ, প্রতিদিনের সংবাদ, এন টিভি অনলাইন, মানবকন্ঠ, আজাদী, পূর্বকোণ, সরকারী পত্রিকা শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। লিখছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. নিউইয়র্ক.প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও। তাছাড়া তিনি কয়েকটি সাংবাদিক এবং সাহিত্য সংঘটনেও জড়িত। যেমন – স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ. বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল। তার জন্ম একটি সাহিত্য.সাংস্কৃতিক রাজনৈতিক. মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে। সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোন না কোন ম্যাসেজ রাখেন। তিনি গল্প কবিতা লেখার পাশাপাশি প্রতিনিয়ত পত্রিকায় ফেসবুকে সামাজিক অসংগতি নিয়ে লিখে যাচ্ছেন। এই জন্য তাকে অনেক বার হুমকির স্বীকারও হতে হয়েছে। খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা। এই পর্যন্ত বইয়ের সংখ্যা ১৬ টি। ভারতে প্রকাশিত হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই “নরকে আলিঙ্গন”।বইটি পুরা ভারত জুড়ে ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে। একে একে লিখেছেন উপন্যাস চোরাবালির বাসিন্দা, উপন্যাস পদ্মবু, প্রেমের উপন্যাস মনজুয়াড়ি. উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে । লেখালেখির জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার। উল্লেখ্যযোগ্য হলো মাদার তেরেসা এওয়ার্ড /মহাত্মাগান্ধী পিস এওয়ার্ড / সাউথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড /নজরুল অগ্নীবীনা শিশু সাহিত্য পুরস্কার /দাদা সাহেব ফালকে এওয়ার্ড ( ভারত)/ জাগো দুর্গা সম্মাননা (ভারত)/পর্যটন নগরী খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা।ভালোবেসে খাছড়াছড়ির পাঠকরা তাকে রাজকন্যা উপাধি দিয়েছিলেন।তাছাড়া সাংবাদিক নজরুল ইসলাম ভাইয়ের উদ্যেগে হয়েছিল তার খাগড়াছড়িতে একক বইমেলা। শিশু- কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখছেন প্রচুর। বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইনে। তিনি চট্টগ্রাম টেলিভিশনে নিয়মিত আবৃত্তিও করে থাকেন। তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দিপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়।।তাছাড়া তার রচনায় লাল শরবত নাটক প্রচারিত হয় সিটি এফ এম এ। তিনি একজন ফ্যাশন সচেতন লেখকও। তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন। তিনি পত্রিকাকে বলেন, বেগম রোকেয়া আমাদের আইডল। তাঁর চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত। সব চেয়ে বড় কথা তিনিও লেখক ছিলেন। তিনি আরও বলেন,লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান । আর সব সময় দেশকে প্রমোট করতে চান। চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ. ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। লেখালেখিকে নিজ ঠিকানা করে বিশ্বের দরবারে নিজেকে এবং নিজের দেশকে প্রেজেন্ট করে যেতে চান তুলতুল। Download News PhotoCard (1080×1080) SHARES লাইফস্টাইল বিষয়: