আশুলিয়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬ নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে সাইকেলের চেইন-স্প্রকেট দিয়ে তৈরি ১টি বিশেষ অস্ত্র, ২টি স্টিলের তৈরি ছুরি, ১টি লোহার তৈরি শাবলসহ বেশ কিছু কাঠের লাঠি ও লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। সোমবার (০৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম। এর আগে রবিবার রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার হরমুজ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— শেরপুর জেলার নালিতাবাড়ী থানার শেকেরকুড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে জামাল উদ্দিন (৪০), ডিএমপির দারুস সালাম থানার শহীদ বুদ্ধিজীবী কলোনি এলাকার হাবিবুর রহমান কেমিস্টের বাড়ির ভাড়াটিয়া মৃত বজলুর রহমানের ছেলে রতন (৪১) এবং টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেকপাড়া এলাকার মৃত ইমান আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা বর্তমানে আশুলিয়ার চাড়ালপাড়া এলাকায় ভাড়া থাকত বলে জানা যায়। পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার হরমুজ আলীর বাড়িতে কতিপয় লোক অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। Download News PhotoCard (1080×1080) SHARES সারা বাংলা বিষয়: